নিউইয়র্ক ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩, প্রাণ গেল আরও ৬ গরুর

  • আপডেটের সময় : ০৬:২৪:১০ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রাণ হারিয়েছে ছয়টি গরু। 

সোমবার (৬ জুলাই) বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের সুখিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পুন্দাইল গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫), একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে খুরশিদ (৬০) ও একই উপজেলার পিকআপ ভ্যানচালক খোকন (৩৯)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস অনন্যা ক্লাসিকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গরুবোঝাই পিকআপটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত হন। আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া পিকআপ ভ্যানে থাকা ছয়টি গরু মারা যায়। খবর পেয়ে পুলিশ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, বাস ও গরুবোঝাই পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। কয়েকটি গরু মারা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপে পেনাল্টি মিসের ‘লজ্জার’ রেকর্ড গড়লেন মেসি

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কিশোরগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩, প্রাণ গেল আরও ৬ গরুর

আপডেটের সময় : ০৬:২৪:১০ অপরাহ্ণ, সোমবার, ৬ জুলাই ২০২৬