নিউইয়র্ক ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, পদ থেকে অব্যাহতি

  • আপডেটের সময় : ০১:০৯:২৫ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে ডিবি।

আফজাল হোসেন হাতিয়া ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তাকে দলীয় পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

কুড়িগ্রাম জেলা ডিবির ওসি মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে, রোববার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতির কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে তাকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বাতেন বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য খুবই ক্ষতিকর।’

উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আরও কেউ সম্পৃক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কুড়িগ্রামে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, পদ থেকে অব্যাহতি

আপডেটের সময় : ০১:০৯:২৫ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬