নিউইয়র্ক ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় রেলওয়ের জমি দখল-বাণিজ্যের অভিযোগ, দুই কাঠা বিক্রি ৩ লাখ টাকায়

  • আপডেটের সময় : ১২:২২:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার জগতী এলাকায় ফুট গোডাউনের পাশে রেলওয়ের জমি দখল করে বিক্রির অভিযোগ উঠেছে। দুই কাঠা জমি তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। শফিকুল নামের এক ব্যক্তি ওই জমি কিনেছেন। তবে জমিটি ব্যক্তিমালিকানাধীন নয়, রেলওয়ের সম্পত্তি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষিজমি হিসেবে জমিটি অন্য এক ব্যক্তির নামে লিজ দেওয়া রয়েছে।

অভিযোগ উঠেছে, জানে আলম নামের এক ব্যক্তি রেলওয়ের ওই সম্পত্তি দখল করে প্রতি দুই কাঠা জমি তিন লাখ টাকায় বিক্রি করছেন। তবে কীসের ভিত্তিতে তিনি এসব জমি বিক্রি করছেন এবং জমিগুলোর বৈধ লিজ বা অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জমি কেনার বিষয়ে শফিকুল বলেন, শহীদ পাটোয়ারীর কাছ থেকে তার জামাই জমিটি কিনেছেন। পরে তার জামাইয়ের কাছ থেকে রশিদ এবং রশিদের কাছ থেকে তিনি জমিটি কিনেছেন। কেনার পর রেলওয়ের কাছ থেকে ডিসিআর (ডিমান্ড কলিং রসিদ) কেটে খাজনা দিলে জমিটি তাঁর নামে হবে।

এ বিষয়ে রেলওয়ের পোড়াদহের কানুনগো মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তারা জানতে পেরেছেন। শফিকুল নামের ওই ব্যক্তির সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তার নামে কৃষিজমি হিসেবে লিজ নেওয়া রয়েছে। তাকে এ-সংক্রান্ত কাগজপত্র দেখাতে বলা হয়েছে।

মনিরুল ইসলাম আরও বলেন, কাগজপত্র দেখাতে না পারলে এবং জমিটি কৃষিজমি হিসেবে লিজ নেওয়া থাকলে সেখানে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৈধ কাগজপত্র না থাকলে তাকে সেখান থেকে উচ্ছেদ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর

১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কুষ্টিয়ায় রেলওয়ের জমি দখল-বাণিজ্যের অভিযোগ, দুই কাঠা বিক্রি ৩ লাখ টাকায়

আপডেটের সময় : ১২:২২:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬