নিউইয়র্ক ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক কার্ডের তথ্য সংগ্রহে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কৃষি কর্মকর্তা

  • আপডেটের সময় : ০৬:৩৫:০২ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে ট্রাকের চাপায় আব্দুর রহমান সুমন নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার একলাশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের পুত্র। তিনি বেগমগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আজ সকালে সুমন শ্বশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন। যাত্রাপথে তার মোটরসাইকেলটি উপজেলার চৌমুহনী-ছমির মুন্সির হাট সড়কের রোহিতার পোল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের মরদেহ বেগমগঞ্জ থানায় রাখা হয়েছে।  পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৪

দাবানলের ধোঁয়ার ক্ষতি পুষিয়ে নিতে কানাডার ওপর শুল্ক চাপাতে চান ট্রাম্প

১৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কৃষক কার্ডের তথ্য সংগ্রহে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কৃষি কর্মকর্তা

আপডেটের সময় : ০৬:৩৫:০২ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুলাই ২০২৬