নিউইয়র্ক ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

  • আপডেটের সময় : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে অটোরিকশাচালক ওয়াজিদ মিয়া (৪০) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি অটোরিকশা রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে চান্দপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়।

ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক ওয়াজিদ মিয়া ও যাত্রী লিজা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও অন্তত তিন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে এ ঘটনায় দায়ী ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের বিষয়ে পুলিশ কাজ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

আপডেটের সময় : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬