নিউইয়র্ক ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ছয় দিনে তিন নারীর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ০৭:১০:১০ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকা থেকে হাসিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনের ব্যবধানে কেরানীগঞ্জ থেকে তিন নারীর মরদেহ উদ্ধার হলো।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় খেলতে গিয়ে কয়েকজন কিশোর মরদেহটি দেখতে পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজহার ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত রোববার কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকা থেকে মমতাজ বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।এ ছাড়া গত মঙ্গলবার কেরানীগঞ্জের মদিনানগর এলাকা থেকে গলাকাটা অবস্থায় মোসা. তানজিলা (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রানা হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কেরানীগঞ্জে ছয় দিনে তিন নারীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৭:১০:১০ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬