নিউইয়র্ক ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো পরাশক্তি ইরান-ইরাকের ভাগ্য নির্ধারণ করবে না: গালিবাফ

  • আপডেটের সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রভাব প্রত্যাখ্যান করে ইরান ও ইরাক নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণের সিদ্ধান্তে অটল রয়েছে বলে জানিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 

শুক্রবার (২১ আগস্ট) প্রেস টিভির প্রতিবেদনে জানা যায়, তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ককে বস্তুনিষ্ঠ অর্থনৈতিক উন্নয়ন ও অংশীদারিত্বমূলক সমৃদ্ধিতে রূপ দেওয়ার আহ্বান জানান।

বিশাল জনগোষ্ঠীর উপস্থিতির কথা উল্লেখ করে গালিবাফ বলেন, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের জনগণের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীরতা প্রকাশ করে। তিনি ইরান ও ইরাকের এই মেলবন্ধনকে ভৌগোলিক, ঐতিহাসিক এবং ধর্মীয় বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত বলে বর্ণনা করেন।

বিদেশি শক্তিকে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে না দেওয়ার পারস্পরিক এই শক্ত অবস্থান তেহরান ও বাগদাদের বন্ধন আরও জোরদার করেছে বলে মনে করেন গালিবাফ।

গালিবাফ বলেন, ‘আমরা ইতিহাসে এমন দুটি জাতি হিসেবে স্মরণীয় হয়ে থাকব যারা অন্যের আখ্যানের পাদটীকা হতে অস্বীকার করেছে এবং যাদের ভাগ্য পশ্চিমা দেশগুলোর রাজধানীতে লেখা হয়নি।’

সূত্র: ডন

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কোনো পরাশক্তি ইরান-ইরাকের ভাগ্য নির্ধারণ করবে না: গালিবাফ

আপডেটের সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬