নিউইয়র্ক ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, পিছিয়ে পড়েও ইতালিকে হারালো বেলজিয়াম  

  • আপডেটের সময় : ১২:১৮:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তুরস্ককে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে খেলার যোগ্যতা লাভ করেছে বেলজিয়াম। ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে ফরাসিদের হয়ে নিজের প্রথম গোলটি করেছেন বোর্নমাউথ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রৌপি।

বদলি হিসেবে নেমে নিজের দ্বিতীয় ম্যাচেই রায়ান শেরকির বাড়ানো বল জালে জড়িয়ে ফ্রান্সকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড।এর আগে ফরাসিদের একটি কর্নার থেকে এমিরহান টপচুর আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল জিনেদিন জিদানের দল। যোগ করা সময়ে আরদা গুলারের কর্নার থেকে হেডে বল জালে পাঠান আব্দুলকারিম বারদাকচি, তবে তুরস্ক আর ঘুরে দাঁড়াতে পারেনি।
​
গ্রুপ ‘এ১’-এর সবগুলো ম্যাচে হেরে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করল তুরস্ক। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। আর ১২ পয়েন্ট নিয়ে ২০২০-২১ নেশনস লিগের পর প্রথমবার গ্রুপ পর্বের বাধা উতরে গেল বেলজিয়াম। 

১১ মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। কোয়ার্টার ফাইনালে উঠতে তাদের ড্র দরকার ছিল। কিন্তু এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি আজ্জুরিরা। রবার্তো মানচিনির দলকে ১৫ মিনিটে গোল শোধ দেন ম্যাক্সিম ডি কুইপার। 

বিরতির আগে নাথান এনগয় ও জেরেমি ডকু গোল করে বেলজিয়ামকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ডিয়েগো মোরেইরার গোলে বড় জয় নিশ্চিত করে বেলজিয়াম।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে

‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, পিছিয়ে পড়েও ইতালিকে হারালো বেলজিয়াম  

আপডেটের সময় : ১২:১৮:৪২ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬