নিউইয়র্ক ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাঁচা ভেঙে বনকর্মীর ওপর চিতাবাঘের হামলা

  • আপডেটের সময় : ০৪:১৩:১৮ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেপালের ধুং খোলা এলাকা থেকে উদ্ধার করা একটি চিতাবাঘ খাঁচা ভেঙে এক বনকর্মীর ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লামজুং ডিভিশন ফরেস্ট অফিসে এই ঘটনাটি ঘটে এবং এর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, চিতাবাঘটিকে চেতনানাশক ওষুধ দিয়ে কিছুটা নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়েছিল। দুই ব্যক্তি সেটিকে গাড়ি থেকে নামিয়ে বড় একটি খাঁচায় তোলার চেষ্টা করছিলেন। ঠিক সে সময় হঠাৎ বাঘটি খাঁচার দরজা ভেঙে বেরিয়ে আসে এবং একজনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হামলার শিকার ব্যক্তি প্রাণপণে চিতাবাঘটিকে নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করছেন। এই সময় পাশে থাকা অন্য একজন লোহার রড দিয়ে চিতাবাঘটিকে আঘাত করেন। পরবর্তীতে চিতাবাঘটিকে ভবনের বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। বন কর্মকর্তারা ব্যারিকেড ও খাঁচা ব্যবহার করে সেটিকে পুনরায় ধরার চেষ্টা চালান।

এই হামলায় বনরক্ষী বুদ্ধি জং গুরুঙ (৫৭) আহত হয়েছেন। তবে শেষ পর্যন্ত চিতাবাঘটিকে পুনরায় ধরা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, নেপালে প্রায়শই বন্যপ্রাণি লোকালয়ে ঢুকে পড়ে। এমন ঘটনা ঘটলে পুলিশ ও বন কর্মকর্তাদের খবর দেওয়া হয়। জাতীয় প্রকৃতি সংরক্ষণ ট্রাস্টের (এনটিএনসি) একটি কারিগরি দল গিয়ে প্রাণীকে চেতনানাশক ওষুধ দিয়ে উদ্ধার করে। চিতাবাঘটি সুস্থ হলে পরবর্তীতে সেটিকে জাতীয় উদ্যান বা ঘন বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অরল্যান্ডোয় ফোবানার ৪০তম সম্মেলন, নতুন নেতৃত্ব নির্বাচিত

৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খাঁচা ভেঙে বনকর্মীর ওপর চিতাবাঘের হামলা

আপডেটের সময় : ০৪:১৩:১৮ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬