নিউইয়র্ক ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০৫:০৮:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ৬৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় পুলিশ আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে শুটার বেলুকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে নগরীর মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে। সে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আকবর হাওলাদারের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শফিকুল ইসলাম বলেন, আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে শুটার বেলু খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা সম্রাট গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। গত তিন দিন ধরে সে নগরীর বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অবস্থান করছিল।  গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ঐ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুটার বেলু জানায়, টাকার বিনিময়ে সে বিভিন্নস্থানে অপরাধমূলক কার্যক্রম করে থাকে। বেলুর বিরুদ্ধে খুলনা থানায় দুইটি এবং ঢাকার শাহবাগ থানায় একটি মামলার সন্ধান পাওয়া গেছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

আপডেটের সময় : ০৫:০৮:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬