নিউইয়র্ক ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা

  • আপডেটের সময় : ০৪:৫৮:৪০ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ৪৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জয় ঢালী (২৭) নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গ্রামের শহিদের মোড়ে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জয় ঢালী দুর্জনীমহল গ্রামের আক্তার ঢালীর ছেলে। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে জয় ঢালী দুর্জনীমহলের শহিদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে তার সাথে কথা বলতে শুরু করে। একপর্যায়ে দুজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে জয়ের বাম পায়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

সূত্রটি আরও জানায়, তাদের নিজস্ব একটি ঘের রয়েছে। সেই ঘেরের দেখাশুনার কাজ করতেন জয় ঢালী। খুলনার একটি বিশেষ বাহিনীর সদস্যও ছিল সে। গত কয়েকদিন আগেও তাদের মধ্যে বিরোধ বাধে। এরপর থেকে তাকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। শনিবার রাতে সেই সুযোগে দুর্বৃত্তরা তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে।

রূপসা আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই উজ্জ্বল বলেন, রাতে সংবাদ পেয়ে শহিদের মোড়ে এসে জয় ঢালীর মরদেহ উদ্ধার করা হয়। রাতে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনার জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক বি-কোম্পানির সদস্য ছিল। তার বিরুদ্ধে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে। প্রাথমিক ধারণামতে, বি কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার নেপথ্যের কারণ সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা

আপডেটের সময় : ০৪:৫৮:৪০ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬