নিউইয়র্ক ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ৬ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

  • আপডেটের সময় : ০৪:২২:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবাহী মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ রেলওয়ে থানাধীন কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাথরবাহী বিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ঘটনাস্থলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে রাত ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এরপর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে মালবাহী ট্রেনের অন্য বগিগুলো মশাখালী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

এদিকে, দুর্ঘটনার কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া কমিউটার, জামালপুর কমিউটার ও যমুনা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ময়মনসিংহ রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গফরগাঁওয়ে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ৬ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

আপডেটের সময় : ০৪:২২:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬