নিউইয়র্ক ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় ফাঁস দিয়ে শিশু সন্তানকে হত্যার চেষ্টা জন্মদাত্রী মায়ের

  • আপডেটের সময় : ০১:০৪:০৫ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্বামী প্রবাসে দীর্ঘদিন অবস্থান করার কারণে সৃষ্টি হওয়া পারিবারিক ক্ষোভ ও অভিমান থেকে নিজের শিশুপুত্রকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মাকে আটক করেছে। ভুক্তভোগীসহ দুই শিশুকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে ২৮ বছর বয়সী অভিযুক্ত বিথী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক নারী তার শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালাচ্ছেন। ভিডিওটি নজর কাড়ার পর নগরকান্দা থানা পুলিশের একাধিক দল এর সত্যতা ও উৎস সন্ধানে নামে। এর মধ্যেই শিশুটির ফুফু থানায় ফোন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে বিথী আক্তারকে আটক করে এবং তার ৯ বছর বয়সী বড় ছেলে আবীর ও ৭ বছরের ছোট ছেলে তাবিরকে নিজেদের নিরাপদ হেফাজতে নেয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিথী আক্তার জানান, তার স্বামী আব্বাস আলী দীর্ঘ সাত বছর ধরে মালদ্বীপে প্রবাস জীবন কাটাচ্ছেন এবং দেশে আসছেন না। স্বামীর প্রতি অভিমান ও ক্ষোভ থেকেই তিনি সন্তানকে গলায় ফাঁস দেওয়ার এই ভয়াবহ দৃশ্য ভিডিও ধারণ করে তা স্বামীর কাছে পাঠানোর পরিকল্পনা করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত মাকে আটক করেছে এবং দুই শিশুকে উদ্ধার করে হেফাজতে রেখেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা পারিবারিক জটিলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গলায় ফাঁস দিয়ে শিশু সন্তানকে হত্যার চেষ্টা জন্মদাত্রী মায়ের

আপডেটের সময় : ০১:০৪:০৫ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬