নিউইয়র্ক ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে ইসরায়েল

  • আপডেটের সময় : ০৫:২৪:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজার দখলকৃত পশ্চিম তীরজুড়ে চালানো পৃথক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী পানির পাইপলাইন ধ্বংস করেছে এবং দুই ফিলিস্তিনিকে আটক করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ফিলিস্তিনি মানবাধিকার কর্মী আরিফ দারাগমেহ জানিয়েছেন, তুবাস গভর্নরেটের আতউফ ও রাস আল-আহমার এলাকায় ইসরায়েলি বাহিনী পানির পাইপলাইন ধ্বংস করে দিয়েছে। কয়েক মাস ধরে এই এলাকায় কৃষিজমি পরিষ্কার, পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা এবং নলকূপ ভরাট করার কারণে স্থানীয় কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে উত্তর জর্ডান উপত্যকার আইন আল-হিলওয়ে এলাকা থেকে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি ভাইকে আটক করেছে। অন্যদিকে নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তেল গ্রামে অভিযান চালিয়ে ফিলিস্তিনি ফারুক রমাদানের বাড়ি ধ্বংস করার আগে বেশ কয়েকটি পরিবারকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনারা।

গত ২৪ জুলাই ইসরায়েলি দখলদারদের হামলায় ফারুক রমাদান নিহত হন। স্থানীয় সূত্র জানায়, তিনি আক্রমণকারীদের একজনকে নিরস্ত্র করে হত্যা করার পর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং সেই হামলায় তার পরিবারের আরও তিন সদস্য নিহত ও চার ফিলিস্তিনি আহত হন।

অফিসিয়াল বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, রামাল্লার কাছে জলজালিয়া গ্রামের পূর্বে ইসরায়েলি দখলদাররা কৃষিজমিতে আগুন ধরিয়ে দেয়, যা পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণে আনে। গ্রাম পরিষদ প্রধান ওসামা নাজমি জানান, দখলদাররা প্রায় এক বছর আগে এলাকায় একটি ফাঁড়ি তৈরি করে নিকটবর্তী আল-মাজরা আল-শারকিয়া শহরের ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে নেয়।

ফিলিস্তিনি সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দখলকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হামলায় ১ হাজার ১৮২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার জন আহত এবং প্রায় ২৪ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে ইসরায়েল

আপডেটের সময় : ০৫:২৪:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬