নিউইয়র্ক ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা চুক্তি বাস্তবায়নে স্পষ্ট সময়সূচি চায় হামাস

  • আপডেটের সময় : ০৫:৩৮:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট ও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাপন্থী সংগঠন হামাস। একই সঙ্গে চুক্তির রূপরেখায় থাকা ১৫টি শর্ত দ্রুত ও পুরোপুরি কার্যকরের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে হামাস জানায়, যুক্তরাষ্ট্রের সমর্থনে হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো বাস্তবায়নই এখন সবচেয়ে জরুরি। এর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সীমান্ত খুলে দেওয়া, ত্রাণ ও আশ্রয় সামগ্রী প্রবেশের সুযোগ দেওয়া এবং পুনর্গঠন শুরু করা।

চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য একটি জাতীয় কমিটি গঠনেরও দাবি জানিয়েছে হামাস। গাজা পরিচালনায় এই কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে।

হামাস বলেছে, গাজার মানুষের দুর্ভোগ বন্ধ এবং তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় যে কোনো উদ্যোগে তারা ইতিবাচক ও দায়িত্বশীলভাবে অংশ নিতে প্রস্তুত।

তবে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিয়ে ইসরায়েলের সঙ্গে হামাসের মতপার্থক্য এখনো রয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে জানিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া এবং তাদের সামরিক অবকাঠামো ভেঙে না দেওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও প্রস্তাবিত পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।সূত্র: শাফাক নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গাজা চুক্তি বাস্তবায়নে স্পষ্ট সময়সূচি চায় হামাস

আপডেটের সময় : ০৫:৩৮:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬