নিউইয়র্ক ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক

  • আপডেটের সময় : ১০:৩১:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাত কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও ৩০-৩৫টি মশাল জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে মশাল মিছিলসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পালাক্রমে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরিফুল ইসলাম সরকার জানান, সোমবার রাত ৯টার দিকে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা খবর পান, শ্রীপুরের নয়নপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। পরে সেখানে গিয়ে তাদের ধাওয়া করা হয়। এ সময় ব্যানার ও ৩০-৩৫টি মশালসহ সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককেন্দ্রিক নাশকতা প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরনের মিছিল করতে দেওয়া হবে না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে সাতজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় ব্যানার ও মশাল জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক

আপডেটের সময় : ১০:৩১:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬