নিউইয়র্ক ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গেইলকে টপকে ২০ বছর বয়সী ব্যাটারের বিশ্ব রেকর্ড

  • আপডেটের সময় : ০২:১৮:০০ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন ক্রিস গেইল। তার ১৭৫ রানের রেকর্ডটি ১৩ বছর অক্ষত ছিল। অবশেষে সেই রেকর্‍র্ডটি ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। মাত্র ৭৯ বলে তিনি ১৮৮ রানের ইনিংস খেলেছেন। যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ সিএসএ টি২০ চ্যালেঞ্জে এই কীর্তি গড়েছেন প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ১২ রানের জন্য স্বীকৃত টি-টোয়েন্টির প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হতে পারেননি তিনি। নাইটসের বিপক্ষে ৭৯ বলে ১৮৮ রানের অপরাজিত ইনিংস সাজিয়েছেন ১৫ চার ও ১৩ ছক্কায়।

এর আগে ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ক্রিস গেইল ১৭৫ রানের ইতিহাসগড়া ইনিংস খেলেছিলেন। ৬৬ বলের ওই ইনিংসে ১৩ চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এরপর আরও ৯ ব্যাটার কাছাকাছি গেলেও ক্যারিবীয় কিংবদন্তির রেকর্ডটি ভাঙতে পারেননি। প্রিটোরিয়াসের ইতিহাসগড়া ইনিংস খেলার আগে গেইলকে ছাড়িয়ে যেতে অপেক্ষা করতে হয়েছে ১৩ বছর।

সিএসএ টি২০ চ্যালেঞ্জের ম্যাচটিতে টাইটান্সের ওপেনার প্রিটোরিয়াস হাফসেঞ্চুরি করেন ২৪ বলে, এরপর পরের পঞ্চাশ করতে তার লেগেছে স্রেফ ১৬ বল। অর্থাৎ, ৪০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন ২০ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। ৫৮ বলে তিনি পূরণ করেন ১৫০ রান। বলের (৭৯) হিসাবে পুরুষদের টি-টোয়েন্টিতে যৌথভাবে (মার্কাস স্টয়নিস ও অ্যারনে ফিঞ্চ) দীর্ঘতম ইনিংস খেলার রেকর্ডও হয়েছে প্রিটোরিয়াসের। 

তার ব্যাটে চড়ে টাইটান্স নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ২৬৭ রান তোলে। যা টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০২২ আসরে এই টাইটান্সই ৩ উইকেটে ২৭১ রান করেছিল। ওই ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিস করেছিলেন ১৬২ রান, যা প্রিটোরিয়াসের সর্বশেষ ইনিংসের আগপর্যন্ত সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন

এত দিন চুপ থাকলেও হঠাৎ কেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব মোদি সরকার

০৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গেইলকে টপকে ২০ বছর বয়সী ব্যাটারের বিশ্ব রেকর্ড

আপডেটের সময় : ০২:১৮:০০ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬