নিউইয়র্ক ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্দান্ত হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন লেভানডভস্কি

  • আপডেটের সময় : ০২:১৮:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রোমানিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে হ্যাটট্রিক করেছেন রবার্ট লেভানডভস্কি। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে ৬-০ গোলের বড় জয় পেয়েছে পোল্যান্ড। সেইসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ডও ভেঙেছেন লেভানডভস্কি।

ওয়ারশেতে অনুষ্ঠিত ম্যাচে ৩৮ বছর ৪২ দিন বয়সে হ্যাটট্রিক করে নেশনস লিগের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন পোল্যান্ডের অধিনায়ক। এর আগে ২০১৯ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩৪ বছর ১২০ দিন বয়সে হ্যাটট্রিক করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন পর্তুগিজ মহাতারকা রোনালদো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক পোল্যান্ড। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বড় ধাক্কা খায় রোমানিয়া। ডি-বক্সে লেভানডফস্কিকে ফাউল করায় রোমানিয়ার ডিফেন্ডার রাদু দ্রাগুসিন সরাসরি লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হওয়া সফরকারীদের বিপক্ষে ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভানডভস্কি। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৯০তম গোল।   

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পোল্যান্ড। ৪৭ মিনিটে নিকোলা জালেভস্কির বাড়ানো পাস থেকে সহজ ফিনিশে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডভস্কি। এরপর একটি আত্মঘাতী গোলের পাশাপাশি পিওতর জিলিনস্কি ও ইয়ান বেদনারেকও গোলের দেখা পান।

ম্যাচের ৮৬ মিনিটে আবারও জালের ঠিকানা খুঁজে নেন লেভানডভস্কি। নিজের তৃতীয় গোলের মাধ্যমে পূর্ণ করেন হ্যাটট্রিক, আর পোল্যান্ডের গোলসংখ্যা পৌঁছে যায় ছয়ে।

এই হ্যাটট্রিকের ফলে আন্তর্জাতিক ফুটবলে লেভানডভস্কির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯২। ইউরোপীয় ফুটবলারদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আরও শক্ত অবস্থান তৈরি করেছেন। এই তালিকায় তার ওপরে রয়েছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো ও বেলজিয়ামের রোমেলু লুকাকু।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন

এত দিন চুপ থাকলেও হঠাৎ কেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব মোদি সরকার

০৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দুর্দান্ত হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন লেভানডভস্কি

আপডেটের সময় : ০২:১৮:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬