নিউইয়র্ক ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : ০৩:১৯:৫১ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ‘যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রতিবাদ করছি, গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানাচ্ছি, তখন সেটাকে হঠকারিতা বলা হচ্ছে। সরকারকে এসব সেবা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদকে হঠকারিতা বা বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করা উচিত নয়। ভবিষ্যতে বিরোধী দল রাজপথে আন্দোলনে নামলে সেটিকে ভাঙচুরের সঙ্গে মিলিয়ে মামলা বা গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না।’ তবে রাস্তায় বসে বিক্ষোভও গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি বলে মন্তব্য করেন তিনি।

দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের পরিসর সংকুচিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তার ভাষ্য, দেশে বর্তমানে একটি মুক্ত পরিবেশ থাকলেও সেটি কতদিন থাকবে, তা নিয়ে শঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আপনাদের, আমাদের সবাইকে মিলেই।’

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংসদের ভেতরে ও বাইরে কথা বলার অধিকার বিরোধী দলের রয়েছে। তার মতে, এটাই গণতান্ত্রিক রাষ্ট্র ও আন্দোলনের স্বাভাবিক চরিত্র।

সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। আর রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা ২০২৪ সালের জুলাই আন্দোলন এবং পরবর্তী সময়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, নিউ এজের উপসম্পাদক আজাদ মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম

আপডেটের সময় : ০৩:১৯:৫১ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬