নিউইয়র্ক ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের খাটের বক্সে পাওয়া গেল ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা

  • আপডেটের সময় : ০৮:০৩:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে কাঠের খাটের ভেতর থেকে ৯০ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই বাসা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের পশ্চিম পানখালী এলাকার বাসিন্দা আশিক মোমেন (২৩) ও তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩)। তারা ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তাদের সঙ্গে থাকা অপর কিশোরের বাড়িও টেকনাফে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ওই ভাড়া বাসায় অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আশিক মোমেনের শয়নকক্ষের কাঠের তৈরি খাটের বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

এ ঘটনায় সোমবার বিকেলে গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঘরের খাটের বক্সে পাওয়া গেল ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা

আপডেটের সময় : ০৮:০৩:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬