নিউইয়র্ক ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি ও মাদক হারাম: রাশেদ খাঁন

  • আপডেটের সময় : ০৭:১৫:০০ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ ও মাদককে ‘হারাম’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ গ্রহণ সহ্য করা হবে না। ঘুষের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘আজকের পর কালীগঞ্জের সরকারি কোনো দপ্তরে ঘুষ সহ্য করা হবে না। এমন অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো।’

মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, তিনি নিজে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে সাংবাদিকরা যেন তা গণমাধ্যমে তুলে ধরেন। একইভাবে অন্য কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

রাশেদ খান বলেন, ‘আমি রাশেদ খান নিজে কোনো অন্যায়ে জড়িত হলে সাংবাদিকরা অবশ্যই মিডিয়াতে নিউজ করবেন। অন্য কোনো নেতা জড়িত হলে তথ্য-প্রমাণসহ নিউজ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হলো।’

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মবকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে না দাবি করে রাশেদ খান বলেন, মবের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

তিনি বলেন, কোনো বেসামরিক ব্যক্তি সালিশ-বাণিজ্য করতে পারবেন না। কেউ অফিস খুলে সালিশ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাশেদ খান আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি ও মাদক হারাম: রাশেদ খাঁন

আপডেটের সময় : ০৭:১৫:০০ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬