নিউইয়র্ক ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক আটক

  • আপডেটের সময় : ০৪:৪৯:২৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী (৩৫) নামে এক আবাসিক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাতে উপজেলার সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান সোমবার (১০ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কচুয়া বিশ্বরোড সংলগ্ন সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় ওই চিকিৎসকের আবাসিক কক্ষে অভিযান চালানো হয়।

অভিযানকালে ডা. আসিফের কক্ষ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত দুই রোল ফুয়েল পেপার ও বিভিন্ন সরঞ্জামসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাতেই তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের এমন অনৈতিক কর্মকাণ্ডে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত থেকে মাদক সেবন ও সংরক্ষণের মতো ঘটনা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। গ্রেপ্তারকৃত চিকিৎসকের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক আটক

আপডেটের সময় : ০৪:৪৯:২৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬