নিউইয়র্ক ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

  • আপডেটের সময় : ০৫:০৫:৪২ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ৩৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিমুল (৪০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছে। ঘরে ঢুকে ছেলেকে না পেয়ে তাকে গুলি করা হয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারটি।

সোমবার (১০ আগস্ট) সকালে নগরীর করিম নগরে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহবধূ শিমুল (৪০) নগরীর করিমনগরের মোবাইল ফোন ব্যবসায়ী মুকুলের স্ত্রী। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ৪-৫ জন যুবক নগরীর করিমনগরে মোবাইল ফোনের ব্যবসায়ী মুকুলের বাসায় তার ছেলে হৃদয়কে খুঁজতে আসে। খোঁজাখুঁজি করে হৃদয়কে না পেয়ে তারা হৃদয়ের বাবা মুকুলকে গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার স্ত্রী শিমুলের কোমরের ডান পাশে বিদ্ধ হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয়ের সঙ্গে অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ গুলির ঘটনা ঘটতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। তবে দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

আপডেটের সময় : ০৫:০৫:৪২ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬