নিউইয়র্ক ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে নারী, শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন শামা ওবায়েদ

  • আপডেটের সময় : ১২:৪১:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সদর দপ্তরে নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফিলিপাইন, ইতালি ও জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন যৌথভাবে বৈঠকটির আয়োজন করে।

এবারের বৈঠকে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর বাস্তবায়ন ও জবাবদিহি আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশ ওই প্রস্তাব বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। নারীদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

নারী নেতৃত্বাধীন আগাম সতর্কতা ও মধ্যস্থতার উদ্যোগ জোরদার করা, শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং জলবায়ু ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মসূচিকে আরও কার্যকরভাবে যুক্ত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে নারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা ও অন্যান্য লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে বাংলাদেশের দ্বিতীয় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ।

এ ছাড়া নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সংঘটিত নির্যাতন মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বে নেওয়া ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এ উদ্যোগের আওতায় শিগগিরই গঠিতব্য ‘গ্রুপ অব ফ্রেন্ডস’এ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে যোগ দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের কর্মসূচির বাস্তবায়ন জোরদার এবং শান্তি ও নিরাপত্তায় নারীর নেতৃত্ব বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জাতিসংঘে নারী, শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন শামা ওবায়েদ

আপডেটের সময় : ১২:৪১:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬