নিউইয়র্ক ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান

  • আপডেটের সময় : ১০:০৫:০৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের জন্য এ প্রাতরাশের আয়োজন করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী ইউএনজিএর ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে যোগ দেবেন।

দিনের কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের স্ত্রীদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানের।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান

আপডেটের সময় : ১০:০৫:০৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬