নিউইয়র্ক ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত

  • আপডেটের সময় : ১০:৩০:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জামালপুরে ট্রেনের ধাক্কায় তাহমিনা আক্তার (২৬) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, তাহমিনা আক্তার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে।  

জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবিনা এক্সপ্রেস  ট্রেনটি নির্দিষ্ট যাত্রা বিরতি শেষে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। এ সময় জামালপুর রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রেনের সঙ্গে তাহমিনা আক্তারের ধাক্কা লাগে। এতে তিনি ট্রেনের নিচে চলে যান। মেয়েটি মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

এ বিষয় জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহত নারীর কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগটির মধ্যে একটি কলেজের আইডি কার্ড ছিল। কার্ডটির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জামালপুরে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত

আপডেটের সময় : ১০:৩০:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬