নিউইয়র্ক ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানাটানিতে টাকার ব্যাগ পড়ল পানিতে, গুলি ছুড়ে পালাল ছিনতাইকারীরা

  • আপডেটের সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টাকার ব্যাগ নিয়ে ফিরছিলেন মৎস্য খামারের ব্যবস্থাপক সত্যজিৎ দেবনাথ। হঠাৎ তার পথরোধ করে ছয় ছিনতাইকারী। টাকার ব্যাগ নিয়ে শুরু হয় টানাটানি। একপর্যায়ে ব্যাগটি পাশের মাছের ঘেরের পানিতে ছুড়ে দেন সত্যজিৎ। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে চলে এলে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায় ছিনতাইকারী দলটি।

শুক্রবার ( ২১ আগস্ট) যশোরের কেশবপুরের মধ্যকুল এলাকায় রাতে এ ঘটনা ঘটলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর সত্যজিৎ দেবনাথ কেশবপুর থানায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে একটি লিখিত অভিযোগ দেন। 

বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধ্যকুল গ্রামে রানা মৎস্য খামারের ব্যবস্থাপক সত্যজিৎ দেবনাথ গতকাল রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিল ঘের থেকে মাছ বিক্রির ২ লাখ ২০ হাজার টাকা। মধ্যকুল গুটলেতলা এলাকায় পৌঁছাতেই তার গতিরোধ করে তিনটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী। তারা সত্যজিৎ দেবনাথের কাছে থাকা টাকার ব্যাগ টান দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করে।

সত্যজিৎ দেবনাথ বলেন, ‘মাছ বিক্রি করে ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে কেশবপুরে মাছের খাদ্যের দাম দেওয়ার জন্য আসছিলাম। এ সময় পথ রোধ করে ছিনতাইকারীরা ওই টাকা ছিনতাই করার চেষ্টা করে। বুদ্ধি করে টাকার ব্যাগটি মাছের ঘেরের পানিতে ছুড়ে ফেলে রক্ষা পাই। এ সময় এলাকার লোকজন ছিনতাইকারীদের পিছু নিলে তারা দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়।’

ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান। তিনি বলেন, ‘আমি ভ্যানে করে বাড়ি যাচ্ছিলাম। ঘটনাস্থলে চিৎকার শুনছিলাম। দুবার গুলির শব্দ শুনতে পাই। তারপর আরও লোকজন এলে গিয়ে শুনি ছিনতাইকারীরা এক ব৵ক্তির কাছ থেকে টাকা নিতে না পেরে গুলি ছুড়ে পালিয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টানাটানিতে টাকার ব্যাগ পড়ল পানিতে, গুলি ছুড়ে পালাল ছিনতাইকারীরা

আপডেটের সময় : ০৭:৩১:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬