নিউইয়র্ক ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

  • আপডেটের সময় : ০৭:৪৬:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দিল্লি জুড়ে টানা দুই দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করার পাশাপাশি শহরটির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির বরাতে এনডিটিভি নিউজের প্রতিবেদনে জানা গেছে, আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বর্তমানে দিল্লির বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) তাদের সকাল পৌনে সাতটার বার্তায় জানায়, দিল্লির সেন্ট্রাল, ইস্ট, নিউ দিল্লি, নর্থ, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, শাহদারা, সাউথ, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট জেলাসহ বিভিন্ন এলাকায় ঘণ্টা তিনকের মধ্যে ভারী বর্ষণ, বজ্রপাত ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার দিল্লিতে অতি বৃষ্টির ফলে রাস্তার হাঁটুপানি ও যানজটে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছিল। ওই দিন আবহাওয়ার অবনতির কারণে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি বিমান জয়পুর, চণ্ডীগড় ও লখনউতে ঘুরিয়ে দিতে হয়েছিল।

আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত জানান, উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাস এবং বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলেই এই টানা বৃষ্টির সৃষ্টি হয়েছে।

এদিকে বৃষ্টির কারণে প্রতিবেশী গুরগাঁওয়ের রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোডসহ বিভিন্ন প্রধান সড়ক জলমগ্ন হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন সব স্কুল অনলাইনে পরিচালনা এবং অফিসগুলোকে কর্মীদের ঘরে বসে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

আপডেটের সময় : ০৭:৪৬:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬