নিউইয়র্ক ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ সীমান্তে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

  • আপডেটের সময় : ১২:০৪:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।

আটকরা হলেন—টেকনাফের হোয়াইক্যং কাটাখালির বক্কর আহমেদের ছেলে শাকিল (২২), মৃত কাদেরের ছেলে রাসেল (২৩), চট্টগ্রামের ডবলমুরিং থানার গোসাইলডাঙ্গা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১) এবং উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিদ্দিকের ছেলে খায়রুল আমিন (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

তিনি জানান, সোমবার (১৯ অক্টোবর) ৬৪ বিজিবির আওতাধীন হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট ও উলুবনিয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রথম অভিযানে রাত ৮টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে একটি ডাবল কেবিন পিকআপে তল্লাশি চালানো হয়। পিকআপটি মৌলভীবাজার থেকে টেকনাফ হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সন্দেহ হলে বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের আসনের কভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় একজনকে আটক করা হয়।

অন্যদিকে, রাত ৯টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সেখানে অ্যাম্বুশ করে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় শাকিলসহ তিনজনকে আটক করা হয়।

বিজিবির অধিনায়ক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টেকনাফ সীমান্তে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আপডেটের সময় : ১২:০৪:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬