নিউইয়র্ক ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে

  • আপডেটের সময় : ০৬:৩৬:৩৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্টিয়ারিং হুইল ও পেডেল ছাড়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম টেসলার বহুল আলোচিত দুই আসনের বৈদ্যুতিক গাড়ি ‘সাইবারক্যাব’ এবার আনুষ্ঠানিকভাবে চালকহীন পরিষেবায় যুক্ত হতে যাচ্ছে। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে রোবোট্যাক্সি হিসেবে গাড়িটির বাণিজ্যিক যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটি, যা স্বায়ত্তশাসিত পরিবহন প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় ধরনের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রতিষ্ঠানটি এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি। তবে টেসলার রোবোট্যাক্সি বিভাগের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে গাড়িটির কার্যক্রম শিগগিরই শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অস্টিনে সাইবারক্যাব চালু করতে টেসলা প্রস্তুতি নিচ্ছে। শুরুতে কোম্পানির নিজস্ব কর্মীদের মধ্যেই এটি ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। এরপর অস্টিনে চলমান রোবোট্যাক্সি সেবায় সাইবারক্যাব যুক্ত করা হবে।

তবে বাণিজ্যিকভাবে চালু করতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে স্টিয়ারিং হুইলবিহীন গাড়ি দিয়ে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবা চালানোর অনুমতি নেই। বিশেষ অনুমোদন পাওয়ার সুযোগ অবশ্য রয়েছে।

টেসলার রোবোট্যাক্সি সেবায় এখন মডেল ওয়াই ব্যবহার করা হচ্ছে। তাই সাইবারক্যাবের যাত্রা শুরু প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে বড় পরিসরে উৎপাদনের পরিকল্পনায় থাকা গাড়িগুলোর মধ্যে এটি অন্যতম। প্রচলিত গাড়ির তুলনায় এর নকশা ও ব্যবহার পদ্ধতি একেবারে আলাদা। মাত্র দুটি আসন, কোনো স্টিয়ারিং হুইল নেই। মূলত স্বয়ংক্রিয়ভাবে যাত্রী পরিবহনের জন্যই তৈরি। চলাচল ও যাত্রী পরিবহনের পুরো বিষয়টি স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির ওপর নির্ভর করবে।

এখন টেসলার রোবোট্যাক্সি সেবা ফ্লোরিডার মিয়ামি, অরল্যান্ডো ও ট্যাম্পার কিছু এলাকায় এবং টেক্সাসের অস্টিন, ডালাস ও হিউস্টনে সীমিত পরিসরে চালু আছে। পরিচালনার জন্য ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তিটি উন্নত হলেও এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।

সূত্র: ম্যাশেবল

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টেসলার স্টিয়ারিংহীন সাইবারক্যাব শিগগিরই রাস্তায় নামছে

আপডেটের সময় : ০৬:৩৬:৩৮ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬