নিউইয়র্ক ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প ইরান যুদ্ধে ‘পরাজিত’ হয়েছেন: মার্কিন সিনেটর

  • আপডেটের সময় : ০৫:৪১:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। এছাড়াও এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র দিন দিন দুর্বল হয়ে ইরান শক্তিশালী হচ্ছে বলে জানানা তিনি।

সোমবার (১০ আগস্ট) এনবিসির বরাতে আনাদোলু এজেন্সি জানায়, এক সাক্ষাৎকারে সিনেটর ক্রিস মারফি জানান, যুদ্ধ বন্ধ করতে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে একটি ‘খারাপ চুক্তি’ হলেও তিনি তা সমর্থন করবেন। আলোচনা থমকে থাকায় এই কৌশলগত জলপথ চালুর ব্যয় প্রতিনিয়ত বাড়ছে বলে তিনি মনে করেন।

দ্য ওয়াশিংটন টাইমসের তথ্যানুসারে, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে আসছে ইরানি কর্মকর্তারা।

ক্রিস মারফি বলেন, ‘যুদ্ধের সমাপ্তি ঘটানো প্রয়োজন, কারণ যুদ্ধ প্রতিদিন যত দীর্ঘায়িত হচ্ছে, আমেরিকা তত দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হচ্ছে। অন্যদিকে নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের মানুষ ক্ষতির মুখে পড়ছে।’

তিনি আরও জানান, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কোনো ধরনের নতুন অর্থায়নে তিনি সায় দেবেন না, তবে সংঘাত শেষ হওয়ার পর মার্কিন অস্ত্রের মজুত পুনর্বাসনের উদ্যোগে সমর্থন দেবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ট্রাম্প ইরান যুদ্ধে ‘পরাজিত’ হয়েছেন: মার্কিন সিনেটর

আপডেটের সময় : ০৫:৪১:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬