নিউইয়র্ক ১২:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতিয়ায় নদীতে জাহাজ-নৌকার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২

  • আপডেটের সময় : ০৭:৪২:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের সঙ্গে শ্রমিকবাহী নৌকার সংঘর্ষে নুরুল ইসলাম (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের আতিকশাহ মাজার এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। তিনি হাজীগঞ্জের রাজুর ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিকফিল্ডের কাজে মাটি সংগ্রহের জন্য কয়েকজন শ্রমিক নৌকাযোগে ডাকাতিয়া নদী দিয়ে যাচ্ছিলেন। নৌকাটি আতিকশাহ মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় নুরুল ইসলাম নৌকা থেকে নদীতে পড়ে জাহাজের নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলেও তিনি মারা যান। দুর্ঘটনায় নৌকায় থাকা আরও দুই শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ডাকাতিয়ায় নদীতে জাহাজ-নৌকার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২

আপডেটের সময় : ০৭:৪২:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬