নিউইয়র্ক ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যায় ব্রিজের ঢালাই ভেঙ্গে বেরিয়ে গেছে রড, ঝুঁকি নিয়ে পারাপার

  • আপডেটের সময় : ০৭:০৬:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এতিমখানা সংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজের ঢালাই ভেঙে রড বেরিয়ে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ব্রিজের ঢালাইয়ের রডের ওপর কাঠ বিছিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এই জরাজীর্ণ ও পশ্চিম দিকে হেলে পড়া ব্রিজের ওপর দিয়েই প্রতিদিন অটো, ভ্যান, মোটরসাইকেলসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাতায়াত করছে। গত ১৫ থেকে ২০ বছর ধরে ব্রিজটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।

স্থানীয়দের মতে, ব্রিজটিতে এর আগে বহুবার জোড়াতালি দেওয়া হলেও এখন তা সংস্কারের আর কোনো উপায় নেই।

ব্রিজটির দক্ষিণ পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। অন্যদিকে উত্তর পাশে একটি মাদ্রাসা, একটি এতিমখানা ও একটি মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন এবং এটি শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে যাতায়াতের অন্যতম মাধ্যম। তবে স্থানীয় কিছু ব্যবসায়ী ও বাসিন্দা নিরাপত্তার ভয়ে প্রকাশ্যে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা ম্যারেজ রেজিস্ট্রার মাওলানা হাফিজ উদ্দিন বলেন, প্রতিদিন মোটরসাইকেল নিয়ে এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। ব্রিজের ওপর উঠলেই বুক কেঁপে ওঠে, কখন জানি এটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়।

এ বিষয়ে ডামুড্যা উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু নাঈম নাবিল জানান, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। খুব দ্রুতই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং টেন্ডার হলেই এর নির্মাণকাজ শুরু করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ডামুড্যায় ব্রিজের ঢালাই ভেঙ্গে বেরিয়ে গেছে রড, ঝুঁকি নিয়ে পারাপার

আপডেটের সময় : ০৭:০৬:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬