নিউইয়র্ক ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী

  • আপডেটের সময় : ১২:২৮:২২ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ছে। ২৫ নভেম্বর ২০২৬ আবেদনের সময় শেষ হওয়ার কথা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আবেদনের সময় আরও দুদিন বৃদ্ধি করা হবে। 

সোমবার (২৩ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে ১১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে আবেদন প্রক্রিয়া। তবে শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও দুদিন সময় বাড়ালে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। যদিও বিশ্ববিদ্যালয় থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চাক শুমার ইতিহাসের অন্যতম খারাপ নেতা, তার সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঢাবির ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী

আপডেটের সময় : ১২:২৮:২২ অপরাহ্ণ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬