নিউইয়র্ক ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তানজিন তিশার বিরুদ্ধে পিবিআই প্রতিবেদনে নারাজি আবেদন, ফের শুনানি ২০ অক্টোবর

  • আপডেটের সময় : ১০:২৫:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে করা নারাজি আবেদনের ওপর ফের শুনানি হবে আগামী ২০ অক্টোবর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে বাদীপক্ষ নারাজি আবেদন করলে বিচারক আংশিক শুনানি করেন। পরে বাদীকে মামলার সব সাক্ষী হাজির করার নির্দেশ দিয়ে পরবর্তী শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করা হয়েছে। বিচারক আবেদনের ওপর আংশিক শুনানি করে সাক্ষীদের আগামী ২০ অক্টোবর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১০ মে পিবিআই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তার সাবেক ড্রাইভারের মাধ্যমে ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর কাছ থেকে একটি শাড়ি নেন। বাদীপক্ষের দাবি, শাড়িটির মূল্য ৭৫ হাজার টাকা এবং অনুষ্ঠান শেষে পরদিনই সেটি ফেরত দেওয়ার কথা ছিল। তবে শাড়িটি ফেরত দেওয়া হয়নি।

শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তানজিন তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন সানায়া। এ ঘটনায় তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তদন্তে দুই পক্ষের মেসেঞ্জার কথোপকথনসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে পিবিআই। প্রতিবেদনে বলা হয়, তিশা তার সাবেক ড্রাইভারের মাধ্যমে শাড়িটি নিয়েছিলেন। পরে বিষয়টি জানার পর তিনি ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান।

পিবিআইয়ের মতে, শাড়ি ফেরত পাঠানোয় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে তিশার পাঠানো মেসেজ পর্যালোচনা করে হুমকির অভিযোগেরও প্রমাণ মেলেনি।

তবে বাদীপক্ষের দাবি, তদন্তের সময় হুমকির অডিও রেকর্ডিংসহ বিভিন্ন প্রমাণ দেওয়া হলেও সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এ কারণে পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ না করে নারাজি আবেদন করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে পুরোপুরি বন্ধ নেপালের বিদ্যুৎ রপ্তানি

আমরা যখন চাই, তখনই হামলা চালাতে প্রস্তুত: ট্রাম্প

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তানজিন তিশার বিরুদ্ধে পিবিআই প্রতিবেদনে নারাজি আবেদন, ফের শুনানি ২০ অক্টোবর

আপডেটের সময় : ১০:২৫:১২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬