নিউইয়র্ক ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

  • আপডেটের সময় : ১২:৪৭:১৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই। তারিখ-মাস নিয়ে কোনো কথা হয়নি। তবে সফর হবে এ বিষয়ে আমি ‘১২০ শতাংশ’ নিশ্চিত। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। তবে এ সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। সফরের মাস বা তারিখ নিয়েও কোনো আলোচনা হয়নি। তবে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে—এ বিষয়ে তিনি ‘১২০ শতাংশ’ নিশ্চিত। 

তিনি বলেন, ‘ডেফিনেটলি ১২০ শতাংশ যে ভিজিট উইল টেক প্লেস। আর তাড়াহুড়ো করলে কারও কোনো লাভ নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে যথাযথ প্রস্তুতি হোক।’

তিনি আরও বলেন, ‘আমি চাই এটা আগামীকালই হোক। নভেম্বর পর্যন্ত কেন অপেক্ষা করব? এটা আগামীকালও হতে পারে। কিন্তু সত্যি বলছি, কোনো তারিখ ঠিক করার কথা হয়নি, মাসও হয়নি। হবে, এটাই।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে শীর্ষ পর্যায়ের বৈঠকের আগে কর্মকর্তাদের পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা জরুরি। একই সঙ্গে বৈঠকের পর বাস্তবায়নযোগ্য বিষয়ও থাকা প্রয়োজন।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, এটি হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। দুই দেশ একসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করবেন বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

আপডেটের সময় : ১২:৪৭:১৭ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬