নিউইয়র্ক ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : ০১:২৩:০০ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাজনৈতিক সম্মেলন সাধারণত গুরুগম্ভীর আলোচনা ও আনুষ্ঠানিকতায় ভরপুর থাকে। তবে ভারত সফরে এসে সেই পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নয়াদিল্লিতে এক নৈশভোজে কিশোর কুমারের জনপ্রিয় গান গেয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দেন আনোয়ার ইব্রাহিম। সম্মেলন উপলক্ষে আয়োজিত নৈশভোজে তিনি ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘তিন দেবিয়াঁ’ সিনেমার বিখ্যাত গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ পরিবেশন করেন।

শচীন দেব বর্মণের সুরে মাজরুহ সুলতানপুরীর লেখা রোমান্টিক গানটি আনোয়ার ইব্রাহিম যখন গাইছিলেন, তখন তার সঙ্গে পিয়ানো বাজাচ্ছিলেন একজন শিল্পী। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবার মনোযোগ চলে যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দিকে।

পরে নিজের গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আনোয়ার ইব্রাহিম। ক্যাপশনে মালয় ভাষায় তিনি লেখেন, ‘গুরু, আমি কি একটু গাইতে পারি?’

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন মন্তব্যে তার গানের প্রশংসা করেন অনেকে।

একজন মন্তব্য করেন, ‘স্যার, আপনি সত্যিই খুব ভালো গেয়েছেন। আশা করি ভারতে আপনার সময়টা দারুণ কেটেছে।’

আরেকজন লেখেন, ‘ইয়েমেন থেকে মালয়েশিয়া এই দেশটি আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে। প্রতিটি স্মৃতি, প্রতিটি সুযোগ এবং প্রতিটি সুন্দর মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ মালয়েশিয়া।’

এক প্রবাসী ভারতীয় মন্তব্য করেন, ‘বাহ, জানতাম না আনোয়ার সাহেব এত সুমধুর গান গাইতে পারেন… দারুণ লেগেছে। মালয়েশিয়া থেকে এক প্রবাসী ভারতীয়র অনেক ভালোবাসা।’

ভারতীয় গানের প্রতি আনোয়ার ইব্রাহিমের অনুরাগ

ভারতীয় গান ও চলচ্চিত্রের প্রতি আনোয়ার ইব্রাহিমের অনুরাগ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি ভারতীয় সিনেমা ও সংগীতের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে আসছেন।

এর আগে ভারত সফরের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়েও তিনি কিশোর কুমারের একই গানটি গেয়েছিলেন। ২০২৪ সালে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মুকেশের কালজয়ী ‘দোস্ত দোস্ত না রাহা’ গানটিও পরিবেশন করেছিলেন তিনি।

হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা এম জি রামচন্দ্রন এবং পুরোনো তামিল চলচ্চিত্রের গান নিয়েও আনোয়ার ইব্রাহিমের আগ্রহ রয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে উল্লেখ করেছিলেন।

ভারত সফরকালে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈশ্বিক অবস্থানেরও প্রশংসা করেন। সাংবাদিকদের তিনি বলেন, তার দেশের অসংখ্য মানুষ তাকে বার্তা পাঠিয়েছেন এবং ভারতীয় নেতার প্রতি তাদের শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড 

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০১:২৩:০০ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬