নিউইয়র্ক ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো 

  • আপডেটের সময় : ০৪:৩৩:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।

রোববার (১৯ জুলাই) সকালে তিনি রাজধানীতে পৌঁছান বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরকালে আজ তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরে বাংলাদেশে শ্রমমান উন্নয়ন, কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকের অধিকার, সামাজিক সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং শ্রমবাজার–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষ করে তৈরি পোশাকশিল্প, অনানুষ্ঠানিক শ্রমবাজার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।

গিলবার্ট এফ হাউংবো পশ্চিম আফ্রিকার দেশ টোগোর নাগরিক। তিনি ২০২২ সালের অক্টোবরে আইএলওর ১১তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংস্থাটির শতবর্ষের ইতিহাসে তিনিই প্রথম আফ্রিকান, যিনি এই পদে দায়িত্ব পালন করছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দুই দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো 

আপডেটের সময় : ০৪:৩৩:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ জুলাই ২০২৬