নিউইয়র্ক ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

  • আপডেটের সময় : ০৭:০৫:৩৩ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে চলতি আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা শেষে এসব পরিকল্পনার কথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নেতা সারজিস আলম। দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ সভা।

সভা শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম জানান, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে এনসিপির কমিটি পুনর্গঠন করা হবে।

তিনি জানান, এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতিটি জেলায় ‘সাংগঠনিক সমন্বয়’ সভা করা হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে একক নির্বাচনের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর থেকে প্রতিটি জেলার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা শুরু হবে।

এ ছাড়া আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সারজিস আলম বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে। খুব দ্রুত দেশের প্রতিটি ঘরে এনসিপির একজন করে সদস্য থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে শীর্ষ নেতৃত্বের এই মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, ইউনিট পুনর্গঠন এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

এনসিপির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসে ইউনিট কমিটি পুনর্গঠন, আগস্টে উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার কার্যক্রম শুরু হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

আপডেটের সময় : ০৭:০৫:৩৩ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬