নিউইয়র্ক ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুদক, ভোক্তা অধিদপ্তরসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

  • আপডেটের সময় : ০৬:৩৩:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলামকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদকে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খালি হওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. খয়বর রহমান।

বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে বিটাকের নতুন মহাপরিচালক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দুদক, ভোক্তা অধিদপ্তরসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

আপডেটের সময় : ০৬:৩৩:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬