নিউইয়র্ক ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণীকে ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

  • আপডেটের সময় : ০৭:০৭:৩০ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে আটক হওয়া দুই তরুণীকে ছয় মাস আগের সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ওই মামলায় রোববার (১৬ আগাস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আবু সোলায়মান সুমন দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

দুই তরুণী হলেন—জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত (২১) ও সুমা বড়াল ওরফে ডলি (২৯)। শুনানিতে জান্নাতের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এবং সুমা বড়ালের পক্ষে তার আইনজীবী লিটন মিয়া জামিন চেয়ে আবেদন করেন।

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল বাশার আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

যে ঘটনার মামলায় দুই তরুণীকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই গত ২৬ ফ্রেব্রুয়ারির। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক আবু সোলায়মান সুমন আজ আদালতে আসামিদের কারাগারে আটক রাখার যে আবেদন করেছেন, তাতে এই মামলা সম্পর্কে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, পুলিশ গোপন সংবাদে জানতে পারে, গত ২৭ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ২০/২৫ জন ধানমন্ডির ৩ নং রোডে প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হচ্ছে। সোয়া ৬টার দিকে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ সেখানে থেকে কয়েকজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক আসামিরা পুলিশের কাছে স্বীকার করে, বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন ধরণের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ অপ-প্রচারের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে মিছিল করছিল। ওই ঘটনায় ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই তরুণীকে রোববার সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

আদালত ওই দুই তরুণীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর আইনজীবী লিটন মিয়া বলেন, ছয় মাস আগের মামলায় গতকাল আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে তাদের নাম ছিল না।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সময় বেড়েছে চার বছর, ব্যয় বেড়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণীকে ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

আপডেটের সময় : ০৭:০৭:৩০ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬