নিউইয়র্ক ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি

  • আপডেটের সময় : ০৪:৪৬:৫৯ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ এবং এ-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ২৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে সংস্কৃতি, শিল্প, বাণিজ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সদস্য করা হয়েছে। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টারাও কমিটিতে রয়েছেন।

এ ছাড়া অর্থ, তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া, সংস্কৃতি বিষয়ক, শিল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে আরও রয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান, ব্র্যাক, এইচএসবিসি বাংলাদেশ, বেঙ্গল ফাউন্ডেশন এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিনিধিরা। উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলকে সেক্টর স্পেশালিস্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া আরও একজন সেক্টর স্পেশালিস্ট এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, ক্রিয়েটিভ অর্থনীতি-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের রোডম্যাপ অনুমোদন এবং এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে এই কমিটি। পাশাপাশি আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থার কার্যক্রমে সমন্বয় সাধন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, বিভিন্ন খাতভিত্তিক কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন করা হবে কমিটির অন্যতম দায়িত্ব। প্রয়োজনে কমিটি নতুন সদস্যকে কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে অর্থ বিভাগ।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি

আপডেটের সময় : ০৪:৪৬:৫৯ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬