নিউইয়র্ক ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

  • আপডেটের সময় : ১২:০৭:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফরে ফরিদা শহীদ দেশের সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন।

সফরে বিশেষভাবে বৈষম্য ছাড়াই মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়টি গুরুত্ব পাবে।

বাংলাদেশে অবস্থানকালে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই বিশেষ র‍্যাপোর্টিয়ার।

এ ছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

আপডেটের সময় : ১২:০৭:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬