নিউইয়র্ক ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে সিনেট আসন ছিনিয়ে নিলেন রয় কুপার

  • আপডেটের সময় : ০১:১৭:১২ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নর্থ ক্যারোলাইনার গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে জয়ী হয়ে রিপাবলিকানদের দখলে থাকা আসনটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। বুধবার (৪ নভেম্বর) সিবিএস নিউজের বরাতে বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ জানিয়েছে।

কুপার তার প্রতিপক্ষ রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান মাইকেল হোয়াটলিকে পরাজিত করার সম্ভাবনা সুনিশ্চিত করেছেন। রিপাবলিকানদের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ডেমোক্র্যাটদের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় এটি এক বিশাল জয়ের নির্দেশক, কারণ ২০০৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটি কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত করল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের পর সাবেক রিপাবলিকান সিনেটর থম টিলিস গত বছর তার অবসরের ঘোষণা দিয়েছিলেন।

রাজধানী রালেতে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে কুপার বলেন, ‘ আপনারা আপনাদের কথা শুনিয়েছেন এবং সেগুলো ছিল উচ্চকণ্ঠ।’

ডেমোক্র্যাটদের এই নেতা জনতাকে উদ্দেশ্যে করে আরও বলেন, ‘নর্থ ক্যারোলাইনার অসংখ্য মানুষের জন্য মধ্যবিত্ত জীবন একটি দূরবর্তী স্বপ্ন বলে মনে হচ্ছিল, যখন আমাদের খরচে সবচেয়ে ধনী আমেরিকানরা অবিশ্বাস্য সম্পদ অর্জন করছিল।’

নিজের অবস্থান স্পষ্ট করে কুপার যোগ করেন, ‘আজ আপনারা বলেছেন এটি বন্ধ হতে হবে। আপনাদের নতুন মার্কিন সিনেটর হিসেবে আমি সেই বার্তা ওয়াশিংটনে নিয়ে যেতে এবং এ বিষয়ে কাজ করতে প্রস্তুত।’

সিনেট নির্বাচনে লড়ার আগে ৬৯ বছর বয়সী কুপার ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত নর্থ ক্যারোলাইনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পূর্বে অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল ছিলেন।

তার প্রচারণা মূলত খাদ্যদ্রব্য, স্বাস্থ্যসেবা, জ্বালানি ও পরিষেবা, শিশু যত্ন এবং আবাসনের খরচ কমানোর ওপর আলোকপাত করেছিল।

অন্যদিকে সিনেট আসনের জন্য ট্রাম্পের সরাসরি মনোনীত প্রার্থী হোয়াটলি সিনেটে প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়ন, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই এবং ডেমোক্র্যাটদের নীতিগুলো প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিদায়ী সিনেটর থম টিলিস রিপাবলিকান পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নীতি প্যাকেজ ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের বিরুদ্ধে ভোট দেওয়ার পর তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন।

ঐ ভোটের পর ট্রাম্প টিলিসের সমালোচনা করেন এবং তার পুনর্নির্বাচনের বিপরীতে অন্যান্য প্রার্থীদের সমর্থনের হুমকি দিয়ে তাকে ‘একজন বাচাল ও অভিযোগকারী’ বলে আখ্যা দেন।

নর্থ ক্যারোলাইনার অপর বর্তমান সিনেটর টেড বাড, যিনি ২০২৩ সালে তার প্রথম ছয় বছরের সিনেট মেয়াদে নির্বাচিত হয়েছিলেন, তিনিও একজন রিপাবলিকান।

সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

নির্বাচনে হেরে ট্রাম্প বললেন, আমি কাউকে দোষ দিতে চাই না

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে সিনেট আসন ছিনিয়ে নিলেন রয় কুপার

আপডেটের সময় : ০১:১৭:১২ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬