নিউইয়র্ক ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের পর পুকুর থেকে একে একে তোলা হলো ৪ কন্যাশিশুর মরদেহ

  • আপডেটের সময় : ০৭:২১:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই সাথে চারশিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মৃত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়।

নিহতদের মধ্যে ওজাইফার ওই এলাকার আলআমিন, আফসা একই এলাকার মুন্না এবং রিয়া মনির একই এলাকার জাহাঙ্গীর ও রুবাইয়ার একই এলাকার রাকিবের মেয়ে। তারা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন। সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায় তারা, চারজন একই সঙ্গে গোসল করতে নেমেছিলেন। 

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান  শিমুল জানান, দুটি শিশুর আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও অন্য দুই শিশু ক্লিনিকে নিয়েছে। চারজনই হাসপাতালে আনার আগেই  মারা গেছে। 

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিখোঁজের পর পুকুর থেকে একে একে তোলা হলো ৪ কন্যাশিশুর মরদেহ

আপডেটের সময় : ০৭:২১:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬