নিউইয়র্ক ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

  • আপডেটের সময় : ১২:৪৬:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে মাঠে গড়ানোর কথা ছিল ২০২৭ এএফসি এশিয়ান কাপ। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে টুর্নামেন্টটি স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। 

নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি আগামী বছরের ২৩ ডিসেম্বর শুরু হয়ে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানিয়েছে, ‘অঞ্চলটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ব্যতিক্রমী পরিস্থিতি, উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং যাতায়াত বিঘ্নের বিষয় বিবেচনায় নিয়ে এএফসি এশিয়ান কাপের আয়োজক কমিটি টুর্নামেন্টের সময়সূচি পরিবর্তনের অনুমোদন দিয়েছে। নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘নির্ধারিত সময়ে প্রতিযোগিতাটি আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় টুর্নামেন্টটি স্থগিত করা প্রয়োজন হয়ে পড়েছে।’

এক মাস আগেও এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, নির্ধারিত সময় অনুযায়ীই মহাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে। যদিও এর মধ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বেড়ে গিয়েছিল।

হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয় সৌদি আরবের একাধিক স্থাপনা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ১১ দিনের মধ্যে অন্তত ২০টি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ১৭ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর

১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত

আপডেটের সময় : ১২:৪৬:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬