নিউইয়র্ক ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি মামদানির

  • আপডেটের সময় : ০৮:৫৫:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে বর্ণনা করে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য মার্কিন সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। 

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি আমেরিকার প্রতি এই আহ্বান জানান।

ভিডিও বার্তায় জোহরান মামদানি বলেন যে ‘বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল কারিগর’। অবরুদ্ধ ভূখণ্ডে ৭৩ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা, হাসপাতালে হামলা চালানো, চিকিৎসা সেবা না দেওয়া এবং খাদ্য ও মানবিক সহায়তা আটকে দেওয়ার মতো গুরুতর অপরাধের জন্য তিনি নেতানিয়াহুকে দায়ী করেন।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মাস পরও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন যে আমেরিকান হিসেবে তাদের করের টাকাই এই হত্যাকাণ্ডের বোমার খরচ জোগাচ্ছে। 

মামদানি আরও যুক্ত করেন যে ‘আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করার বিশেষ কারণ রয়েছে। যার চোখ, হৃদয় ও বিবেক আছে, সে নেতানিয়াহুর সৃষ্টি করা ধ্বংসযজ্ঞ দেখে বুঝতে পারবে যে তার জায়গা আদালতের কাঠগড়ায়’।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি মামদানির

আপডেটের সময় : ০৮:৫৫:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬