নিউইয়র্ক ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের ভারত-সীমান্তবর্তী জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষ, নিহত ১

  • আপডেটের সময় : ০৮:২৩:২১ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের সীমান্তবর্তী নেপালের সুনসারি জেলায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে লাউডস্পিকার ও ধর্মীয় পতাকা নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংবাদ সংস্থা এএনআইএর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পাশাপাশি সোমবার থেকে পাঁচটি বাজারসহ এলাকাটির কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।

প্রতিবেদন বলছে, দক্ষিণ-পূর্ব নেপালের সুনসারি জেলার সাথে ভারতের বিহার রাজ্যের সীমান্ত রয়েছে এবং কোশি ব্যারাজের মতো সংযোগপথের মাধ্যমে এটি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ যাতায়াত ও বাণিজ্য করিডোর হিসেবে কাজ করে। ভারতীয় অংশে এটি বিহারের সুপৌল ও আরারিয়া জেলার সীমানা ঘেঁষে অবস্থিত।

সংঘর্ষের পর উত্তেজনা অব্যাহত থাকায় মঙ্গলবারও সুনসারি জেলার কিছু অংশে টানা দ্বিতীয় দিনের মতো কারফিউ বলবৎ ছিল। সুনসারির জেলা প্রশাসন কার্যালয় (ডিএও) জানিয়েছে, বেশ কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ ও বিধিনিষেধ কার্যকর থাকবে।

কাপ্তানগঞ্জ এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর সোমবার প্রথম এই বিধিনিষেধ আরোপ করা হয়। পুলিশ জানায়, দুটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব চলাকালে বিরোধের জেরে সংঘর্ষরত গোষ্ঠীগুলোকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে একজন নিহত হন এবং নিরাপত্তা কর্মীসহ এক ডজনেরও বেশি মানুষ আহত হন। পুলিশের তথ্যমতে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরিনগর ও দেবগঞ্জ গ্রামীণ পৌরসভা (রুরাল মিউনিসিপ্যালিটি) পুরো এলাকা জুড়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া হরিনগর, ভুটাহা, কাপ্তানগঞ্জ, ঘুস্কি ও দেবগঞ্জের পাঁচটি বাজার এলাকায় কারফিউ বলবৎ রয়েছে।

প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে র‍্যালি, বিক্ষোভ মিছিল, জনসভা, অবস্থান কর্মসূচি এবং চারজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বের সবচেয়ে উচুঁ টাওয়ার বানাচ্ছে সৌদি আরব

বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেপালের ভারত-সীমান্তবর্তী জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষ, নিহত ১

আপডেটের সময় : ০৮:২৩:২১ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬