নিউইয়র্ক ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

  • আপডেটের সময় : ১২:০৪:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত তাদের ছেলে উদ্দিন সরদার (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছেলে সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করত। মঙ্গলবার সকালে মা সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় ছেলে সরদার উদ্দিন গিয়ে মায়ের কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা না দেওয়ায় বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় সে। 

এদিকে, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়িতে পালিয়ে থাকা অভিযুক্তকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে, ওই বাড়ি থেকেই জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ির থেকে গ্রিল কেটে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

আপডেটের সময় : ১২:০৪:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬