নিউইয়র্ক ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়েছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান

  • আপডেটের সময় : ০৪:৩৬:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ১৩ আগস্ট, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

সেদিন সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান জানান, নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাতে ডিএমপির জনসংযোগ বিভাগ জানায়, নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং হকার মো. শাহজাহান (২৬) নিহত হন। এ ঘটনায় করা দুটি হত্যা মামলায় ইন্ধনদাতার অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অনেক নেতা ও সাবেক মন্ত্রিসভার সদস্য আত্মগোপনে চলে যান। সেই সময়ই আলোচিত এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।

আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি টানা আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন হয়। এ দুটি আইন নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলনের সময় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনায়ও অংশ নেন আনিসুল হক। ২০ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানের গ্রেপ্তার ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে ওঠে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়েছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান

আপডেটের সময় : ০৪:৩৬:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬